Proverbs 19:25 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
নিন্দুককে প্রহার কর, তাতে অবোধ চতুর হবে, বুদ্ধিমানকে তিরস্কার কর, সে জ্ঞান লাভ করবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
বিদ্রুপকারীকে কশাঘাত করো, ও অনভিজ্ঞ লোকেরা বিচক্ষণতার শিক্ষা পাবে; বিচক্ষণদের ভর্ৎসনা করো, ও তারা জ্ঞানার্জন করবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
নিন্দককে প্রহার কর, অবোধ চতুর হইবে, বুদ্ধিমানকে অনুযোগ কর, সে জ্ঞান বুঝিতে পারিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
নিন্দুককে প্রহার কর, অবোধ চতুর হইবে, বুদ্ধিমানকে অনুযোগ কর, সে জ্ঞান বুঝিতে পারিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ঠাট্টা-বিদ্রূপ কারীকে মার দিলে বোকা লোক সতর্ক হবে; বুদ্ধিমানকে সংশোধন করলে সে জ্ঞান লাভ করবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ঠাট্টা-বিদ্রূপকারীকে মার দিলে বোকা লোক সতর্ক হবে; বুদ্ধিমানকে সংশোধন করলে সে জ্ঞান লাভ করবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
উদ্ধত লোককে দণ্ড দাও, যেন অজ্ঞ লোকেরা তা দেখে শিক্ষা পায়। বুদ্ধিমান লোককে ভর্ৎসনা করলে সে জ্ঞান লাভ করে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
একজন অলস ব্যক্তিকে শাস্তি দাও এবং সেই বোকাটা কৌশলী হয়ে উঠবে| কিন্তু একজন জ্ঞানী ব্যক্তিকে তিরস্কার কর, সে আরো বিচক্ষণ হয়ে উঠবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
উপহাসককে প্রহার কর, অশিক্ষিত বুদ্ধিমান হবে; যে উপলব্ধি করে তাকে অনুযোগ কর এবং সে জ্ঞানলাভ করবে।