Proverbs 19:3 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
মানুষের অজ্ঞানতা তার পথ বিপরীত করে, আর তার অন্তর মাবুদের উপরে রুষ্ট হয়।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
মানুষের নিজেদের মূর্খামিই তাদের সর্বনাশের দিকে ঠেলে দেয়, অথচ তাদের অন্তর সদাপ্রভুর বিরুদ্ধে ক্ষিপ্ত হয়ে ওঠে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
মানুষের অজ্ঞানতা তাহার পথ বিপরীত করে, আর তাহার চিত্ত সদাপ্রভুর উপরে রুষ্ট হয়।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
মানুষের অজ্ঞানতা তাহার পথ বিপরীত করে, আর তাহার চিত্ত সদাপ্রভুর উপরে রুষ্ট হয়।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
মানুষের নিজের বোকামিই তাকে বিপথে নিয়ে যায়, কিন্তু তবুও তার অন্তর সদাপ্রভুর বিরুদ্ধে ক্ষেপে ওঠে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মানুষের নিজের বোকামিই তাকে বিপথে নিয়ে যায়, কিন্তু তবুও তার অন্তর মাবুদের বিরুদ্ধে ক্ষেপে ওঠে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
মানুষ যখন নিজের নির্বুদ্ধিতায় ধ্বংসহয়, তখন সে প্রভুর উপরে দোষারোপ করে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
একজন ব্যক্তির নিবুর্দ্ধিতা তার ধ্বংসের কারণ| কিন্তু সে তার দুরবস্থার জন্য প্রভুকে দোষী করে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
মানুষের বোকামিতা তার জীবনের সর্বনাশ এবং তার হৃদয় সদাপ্রভুর বিরুদ্ধে দারুণ ক্রোধ করে।