Proverbs 19:7 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
দরিদ্রের ভাইয়েরা সকলে তাকে ঘৃণা করে, আরও নিশ্চয়, তার বন্ধুরা তা থেকে দূরে যায়; সে আলাপের চেষ্টা করে, কিন্তু তাদের কাছে পায় না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
দরিদ্রদের সব আত্মীয়স্বজন যখন তাদের এড়িয়ে চলে— তখন তাদের বন্ধুরাও তো আরও বেশি করে তাদের কাছ থেকে দূরে সরে যাবে! যদিও দরিদ্রেরা অনুনয়-বিনয় করে তাদের পশ্চাদ্ধাবন করে, তাদের কিন্তু কোথাও খুঁজে পাওয়া যায় না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
দরিদ্রের ভ্রাতারা সকলে তাহাকে দ্বেষ করে, আরও নিশ্চয়, তাহার বন্ধুগণ তাহা হইতে দূরে যায়; সে আলাপের চেষ্টা করে, কিন্তু তাহারা নাই।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
দরিদ্রের ভ্রাতারা সকলে তাহাকে দ্বেষ করে, আরও নিশ্চয়, তাহার বন্ধুগণ তাহা হইতে দূরে যায়; সে আলাপের চেষ্টা করে, কিন্তু তাহারা নাই।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
গরীবকে তার আত্মীয়-স্বজনেরা সবাই যখন এড়িয়ে চলে তখন এটা নিশ্চিত যে, তার বন্ধু-বান্ধবেরা তার কাছ থেকে দূরে থাকবে; তার কাকুতি-মিনতিতে তারা কান দেবে না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
গরীবকে তার আত্মীয়-স্বজনেরা সবাই যখন এড়িয়ে চলে তখন এটা নিশ্চিত যে, তার বন্ধু-বান্ধবেরা তার কাছ থেকে দূরে থাকবে; তার কাকুতি-মিনতিতে তারা কান দেবে না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
দরিদ্র ব্যক্তির ভাইয়েরাও তাকে অবজ্ঞাকরে, তার বন্ধুরা তার কাছ থেকে দূরে সরে যায়। মানুষ দরিদ্র হয়ে পড়লে সে যতই চেষ্টা করুক না কেন কেউ তার বন্ধু হয় না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যদি কেউ গরীব হয় তাহলে তার পরিবারের লোকরাও তার বিরোধিতা করে এবং সমস্ত বন্ধুরাও তার দিক থেকে মুখ ফিরিয়ে নেয়| সে সাহায্য ভিক্ষা করলে সাহায্য প্রদানের জন্য কেউ তার দিকে এগিয়ে যাবে না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
গরিব লোকের ভাইয়েরা সবাই তাকে ঘৃণা করে, আরও নিশ্চয়, তার বন্ধুরা তার থেকে দূরে যায়; সে অনুনয়ের সঙ্গে তাদের খোঁজ করে, কিন্তু তারা চলে গেছে।