Proverbs 2:16 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সে তোমাকে নিস্তার করবে জেনাকারী স্ত্রী থেকে, সেই চাটুবাদিনী বিজাতীয়া থেকে,
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
প্রজ্ঞা তোমাকে ব্যভিচারিণীর হাত থেকেও উদ্ধার করবে, সম্মোহনী কথা বলা স্বৈরিণী মহিলার হাত থেকেও করবে,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সে তোমাকে উদ্ধার করিবে পরকীয়া স্ত্রী হইতে, সেই চাটুবাদিনী বিজাতীয়া হইতে,
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সে তোমাকে উদ্ধার করিবে পরকীয়া স্ত্রী হইতে, সেই চাটুবাদিনী বিজাতীয়া হইতে,
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
জ্ঞানই তোমাকে রক্ষা করবে ব্যভিচারিণীর হাত থেকে, মিষ্টি কথায় ভরা বিপথে যাওয়া স্ত্রীলোকের হাত থেকে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
জ্ঞানই তোমাকে রক্ষা করবে জেনাকারিণীর হাত থেকে, মিষ্টি কথায় ভরা বিপথে যাওয়া স্ত্রীলোকের হাত থেকে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এ জ্ঞান তোমাকে অসতী নারীর কবল থেকে, স্বৈরিণীর মিষ্ট কথার ফাঁদে থেকে রক্ষা করবে,
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রজ্ঞা তোমাকে ঐ অপরিচিতা রমণী থেকে দূরে রাখবে| সেই বিজাতীয়া, যে চাটুকারিতার সাহায্যে তোমাকে পাপের পথে প্রলুদ্ধ করে, তার হাত থেকে তোমাকে রক্ষা করবে প্রজ্ঞা|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
প্রজ্ঞা এবং বিচক্ষণতা তোমাকে অসৎ মহিলার থেকে রক্ষা করবে, সেই চাটুবাদিন বন্দিনী বিজাতীয়া থেকে,