Proverbs 2:20 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যেন তুমি সুশীলদের পথে চলতে পার, যেন ধার্মিকদের পথ অবলম্বন কর;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এইভাবে তুমি সুশীলদের পথে চলবে ও ধার্মিকদের পথ অবলম্বন করবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যেন তুমি সুশীলদের মার্গে চলিতে পার, যেন ধার্ম্মিকগণের পথ অবলম্বন কর;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যেন তুমি সুশীলদের পথে চলিতে পার, যেন ধার্মিকগণের পথ অবলম্বন কর;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
জ্ঞানই তোমাকে ঐ সব থেকে রক্ষা করবে যাতে তুমি ভাল লোকদের পথে, ঈশ্বরভক্তদের পথে চলতে পার।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
জ্ঞানই তোমাকে ঐ সব থেকে রক্ষা করবে যাতে তুমি ভাল লোকদের পথে, আল্লাহ্‌ভক্তদের পথে চলতে পার।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাই বলি তুমি সজ্জনের পথে চল, অবলম্বন কর ধার্মিকের পথ।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রজ্ঞা তোমাকে ধার্মিকদের পথ অনুসরণ করতে সাহায্য করবে| প্রজ্ঞা তোমাকে সৎ‌ভাবে জীবনযাপনে সাহায্য করবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যেন তুমি ভালো লোকদের পথে চলতে পার এবং ধার্ম্মিকদের পথ অবলম্বন কর;