Proverbs 2:22 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কিন্তু দুষ্টরা দেশ থেকে উচ্ছিন্ন হবে, বিশ্বাসঘাতকেরা সেখান থেকে উৎপাটিত হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কিন্তু দুষ্টেরা দেশ থেকে বিচ্ছিন্ন হবে, ও অবিশ্বস্ত লোকেরা সেখান থেকে নির্মূল হবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কিন্তু দুষ্টগণ দেশ হইতে উচ্ছিন্ন হইবে, বিশ্বাসঘাতকেরা তথা হইতে উন্মূলিত হইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কিন্তু দুষ্টগণ দেশ হইতে উচ্ছিন্ন হইবে, বিশ্বাসঘাতকেরা তথা হইতে উৎপাটিত হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কিন্তু দেশ থেকে দুষ্টদের ছেঁটে ফেলা হবে আর অবিশ্বস্তদের উপ্‌ড়ে ফেলা হবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কিন্তু দেশ থেকে দুষ্টদের ছেঁটে ফেলা হবে আর বেঈমানদের উপ্‌ড়ে ফেলা হবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
দুর্জনেরা দেশ থেকে উচ্ছিন্ন হবে, অধর্মাচারীরা হবে সমূলে উৎপাটিত।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু শয়তান লোকদের বাসভূমি তাদের হাতছাড়া হবে| যারা মিথ্যা কথা বলে এবং প্রতারণা করে তারা নিজেদের দেশ থেকে বিতাড়িত হবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিন্তু দুষ্টরা দেশ থেকে উচ্ছিন্ন হবে, বিশ্বাসঘাতকেরা সেখান থেকে ছিন্নভিন্ন হবে।