Proverbs 2:7 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তিনি সরলদের জন্য সূক্ষ্ম বুদ্ধি রাখেন, যারা সিদ্ধতায় চলে, তিনি তাদের ঢালস্বরূপ।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ন্যায়পরায়ণদের জন্য তিনি সাফল্য সঞ্চয় করে রাখেন, যাদের চলন অনিন্দনীয়, তাদের জন্য তিনি ঢাল হয়ে দাঁড়ান,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তিনি সরলদিগের জন্য সূক্ষ্ম বুদ্ধি রাখেন, যাহারা সিদ্ধতায় চলে, তিনি তাহাদের ঢাল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তিনি সরলদের জন্য সূক্ষ্ম বুদ্ধি রাখেন, যাহারা সিদ্ধতায় চলে, তিনি তাহাদের ঢাল স্বরূপ।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
খাঁটি অন্তরের লোকদের জন্য তিনি উপস্থিত বুদ্ধি জমা করে রাখেন; যারা সততায় চলাফেরা করে তিনি তাদের ঢাল হন,
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
খাঁটি অন্তরের লোকদের জন্য তিনি উপস্থিত বুদ্ধি জমা করে রাখেন; যারা সততায় চলাফেরা করে তিনি তাদের ঢাল হন,
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাঁর ভাণ্ডারে ন্যায়বানদের জন্য রয়েছে শুভবুদ্ধি যারা সৎ পথে চলে তিনি তাদের ঢালস্বরূপ।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তিনি সৎ‌ ও ধার্মিক ব্যক্তিদের রক্ষা করেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যারা তাঁকে সন্তুষ্ট করে তিনি তাদের জন্য প্রজ্ঞা সঞ্চয় করে রাখেন, যারা সততায় চলে, তিনি তাদের ঢাল।