Proverbs 2:9 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
অতএব তুমি ধার্মিকতা ও বিচার বুঝবে, ন্যায় ও সমস্ত উত্তম পথ অবগত হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তখন তুমি বুঝবে ন্যায্য ও যথাযথ ও উপযুক্ত—প্রত্যেক সঠিক পথ কী।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
অতএব তুমি ধার্ম্মিকতা ও বিচার বুঝিবে, ন্যায় ও সমস্ত উত্তম পথ বুঝিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
অতএব তুমি ধার্মিকতা ও বিচার বুঝিবে, ন্যায় ও সমস্ত উত্তম পথ অবগত হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যদি তুমি আমার কথা শোন, তাহলে বুঝতে পারবে কোনটা উপযুক্ত, ন্যায্য ও সৎ আর বুঝতে পারবে মংগলের সমস্ত পথ;
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যদি তুমি আমার কথা শোন, তাহলে বুঝতে পারবে কোনটা উপযুক্ত, ন্যায্য ও সৎ আর বুঝতে পারবে উন্নতির সমস্ত পথ;
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাহলে তুমি ধার্মিকতা ও ন্যায়বিচারের স্বরূপ উপলব্ধি করবে চলতে পারবে ন্যায় ও সততার পথে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তাই, প্রভু তোমাকে তাঁর জ্ঞান প্রদান করবেন| তখন তুমি ভালো, ন্যায় ও সঠিক বলতে কি বোঝায় তা বুঝতে সক্ষম হবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
অতএব তুমি ধার্ম্মিকতা ও বিচার বুঝবে, ন্যায় ও সব ভালো পথ বুঝবে,