Proverbs 20:1 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আঙ্গুর-রস নিন্দুক; সুরা কলহকারিণী; যে তাতে ভ্রান্ত হয়, সে জ্ঞানবান নয়।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
দ্রাক্ষারস বিদ্রুপকারী ও সুরা কলহকারী; যে এগুলির দ্বারা বিপথগামী হয় সে জ্ঞানবান নয়।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
দ্রাক্ষারস নিন্দক; সুরা কলহকারিণী; যে তাহাতে ভ্রান্ত হয়, সে জ্ঞানবান নয়।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
দ্রাক্ষারস নিন্দুক; সুরা কলহকারিণী; যে তাহাতে ভ্রান্ত হয়, সে জ্ঞানবান নয়।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যে লোক আংগুর-রস খেয়ে মাতাল হয় সে ঠাট্টা-বিদ্রূপ করে, আর যে মদ খায় সে তুমুল ঝগড়া-বিবাদ করে; এগুলো খেয়ে যে মাতাল হয় সে জ্ঞানী নয়।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যে লোক মদানো আংগুর-রস খেয়ে মাতাল হয় সে ঠাট্টা-বিদ্রূপ করে, আর যে মদ খায় সে তুমুল ঝগড়া-বিবাদ করে; এগুলো খেয়ে যে মাতাল হয় সে জ্ঞানী নয়।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
মদ্যপানে মানুষ বাচাল হয়, তীব্র সুরা কলহ সৃষ্টি করে, সুরাসক্ত হওয়া নির্বুদ্ধিতা।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
দ্রাক্ষারস খেলে মানুষ তার নিয়ন্ত্রণ হারায়| মাতালরা চিৎকার করে এবং ঘ্যান ঘ্যান করতে শুরু করে| মদনোন্মত্ত অবস্থায় তারা মূর্খের মত আচরণ করে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আঙ্গুর রস উপহাসক; সুরা কলহকারিনী; যে পানীয়ের দ্বারা বিপথগামী হয়, সে জ্ঞানবান নয়।