Proverbs 20:10 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
নানা রকম বাটখারা ও ভিন্ন ভিন্ন পরিমাপের পাত্র, উভয়ই মাবুদের নিকট ঘৃণার কর্ম।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
বিসদৃশ বাটখারা ও বিসদৃশ মাপ— সদাপ্রভু উভয়ই ঘৃণা করেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
রকম রকম বাটখারা ও রকম রকম ঐফা, উভয়ই সদাপ্রভুর ঘৃণিত।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
রকম রকম বাটখারা ও রকম রকম ঐফা, উভয়ই সদাপ্রভুর ঘৃণিত।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
বেঠিক বাটখারা ও মাপ- এ দু’টাই সদাপ্রভু ঘৃণা করেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
বেঠিক বাটখারা ও মাপ- এ দু’টাই মাবুদ ঘৃণা করেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সঠিক ওজনের দাঁড়িপাল্লা ও বাটখারা যারা ব্যবহার করে না, তারা পরমেশ্বরের ঘৃণার পাত্র।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
অন্যায় ভাবে যারা ব্যবসায় ওজন নিয়ে কারচুপি করে লোক ঠকায়, প্রভু তাদের ঘৃণা করেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
ভিন্ন ধরনের বাটখারা এবং অসম ওজন, উভয়ই সদাপ্রভু ঘৃণা করে।