Proverbs 20:11 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
বালকও কাজ দ্বারা তার নিজের পরিচয় দেয়, তার কাজ বিশুদ্ধ ও সরল কি না, জানায়।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ছোটো ছোটো ছেলেমেয়েরাও তাদের কাজকর্মের দ্বারা পরিচিত হয়, তাই তাদের আচরণ কি সত্যিই বিশুদ্ধ ও ন্যায্য?
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
বালকও কার্য্য দ্বারা আপন পরিচয় দেয়, তাহার কর্ম্ম বিশুদ্ধ ও সরল কি না, জানায়।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
বালকও কার্য দ্বারা তাহার আপন পরিচয় দেয়, তাহার কর্ম বিশুদ্ধ ও সরল কি না, জানায়।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কিশোর-কিশোরীদের কাজকর্ম খাঁটি ও ঠিক হোক বা না হোক, সেই কাজের দ্বারাই তারা নিজেদের পরিচয় দেয়।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কিশোর-কিশোরীদের কাজকর্ম খাঁটি ও ঠিক হোক বা না হোক, সেই কাজের দ্বারাই তারা নিজেদের পরিচয় দেয়।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
একটি শিশুও কাজকর্মে প্রকাশ পায় সে কতটা ভাল ও খাঁটি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এমনকি একটি শিশুর কাজকর্মেও বোঝা যায় যে সে ভাল না মন্দ| তুমি যদি একটি শিশুর আচরণ লক্ষ্য কর, সে সৎ ও ভাল কিনা তা তুমি বুঝতে পারবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এছাড়া, বালকও তার কাজের মাধ্যমে পরিচয় দেয়, তার কাজ বিশুদ্ধ ও সরল কি না, জানায়।