Proverbs 20:14 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
ক্রেতা বলে, ভাল নয়, ভাল নয়, কিন্তু যখন চলে যায়, তখন ক্রয় করা জিনিস নিয়ে গর্ব করে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“এটি ভালো নয়, এটি ভালো নয়!” ক্রেতা বলে— পরে ফিরে যায় ও সংগৃহীত বস্তুটি নিয়ে গর্ববোধ করে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
ক্রেতা বলে, ভাল নয়, ভাল নয়, কিন্তু যখন চলিয়া যায়, তখন শ্লাঘা করে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
ক্রেতা বলে, ভাল নয়, ভাল নয়, কিন্তু যখন চলিয়া যায়, তখন শ্লাঘা করে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
খদ্দের বলে, “ওটা ভাল নয়, ভাল নয়।” তারপর সে কিনে নিয়ে চলে যায় আর তার কেনা জিনিস নিয়ে গর্ব করে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
খদ্দের বলে, “ওটা ভাল নয়, ভাল নয়।” তারপর সে কিনে নিয়ে চলে যায় আর তার কেনা জিনিস নিয়ে গর্ব করে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ক্রেতা সব সময়ই বলে, দাম খুব চড়া কিন্তু জিনিস কেনার পর সে খুব লাভ করেছে বলেই বড়াই করে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তোমার কাছ তেকে কেউ যখন কিছু কিনতে যায় তখন সে বলে: “দাম বড্ড বেশী! এ জিনিস ভাল নয়|” তারপর সে অন্যদের কাছে গিয়ে নিজের বাজার করার কথা বড়াই করে বলে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
ক্রেতা বলে, “খারাপ! খারাপ!” কিন্তু যখন চলে যায়, তখন গর্ব করে।