Proverbs 20:19 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যে রটনাকারী, সে গুপ্ত কথা ব্যক্ত করে; যার মুখ আল্‌গা, তার সঙ্গে ব্যবহার করো না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
পরনিন্দা পরচর্চা আস্থা ভঙ্গ করে; অতএব সেই লোককে এড়িয়ে চলো যে অতিরিক্ত কথাবার্তা বলে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যে কর্ণেজপ হইয়া বেড়ায়, সে গুপ্ত কথা ব্যক্ত করে; যাহার মুখ আল্‌গা, তাহার সহিত ব্যবহার করিও না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যে অপবাদকারী হইয়া বেড়ায়, সে গুপ্ত কথা ব্যক্ত করে; যাহার মুখ আল্‌গা, তাহার সহিত ব্যবহার করিও না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যে নিন্দা করে বেড়ায় সে গুপ্ত কথা প্রকাশ করে দেয়; কাজেই যে বেশী কথা বলে তার সংগে মেলামেশা কোরো না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যে নিন্দা করে বেড়ায় সে গোপন কথা প্রকাশ করে দেয়; কাজেই যে বেশী কথা বলে তার সংগে মেলামেশা কোরো না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যারা অতিরিক্ত কথা বলে তারা গোপন কথা ফাঁস করে দেয়, এদের এড়িয়ে চলাই ভাল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যে অন্যের সম্বন্ধে গুজব রটায় সে বিশ্বাসযোগ্য নয়| সুতরাং, বেশী কথা বলে এমন কারো সঙ্গে বন্ধুত্ব কোরো না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরচর্চা গোপন কথা প্রকাশ করে; যে বেশি কথা বলে, তার সঙ্গে ব্যবহার কর না।