Proverbs 20:2 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
বাদশাহ্র ভয়ঙ্করতা সিংহের হুঙ্কারের মত; যে তাঁর ক্রোধ জন্মায়, সে নিজের প্রাণের বিরুদ্ধে গুনাহ্ করে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
রাজার ক্রোধ সিংহের গর্জনের মতো আতঙ্ক ছড়ায়; যারা তাঁকে ক্রুদ্ধ করে তোলে তারা তাদের প্রাণ খোয়ায়।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
রাজার ভয়ঙ্করতা সিংহের হুঙ্কারের ন্যায়; যে তাঁহার ক্রোধ জন্মায়, সে আপন প্রাণের বিরুদ্ধে পাপ করে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
রাজার ভয়ঙ্করতা সিংহের হুঙ্কারের ন্যায়; যে তাঁহার ক্রোধ জন্মায়, সে আপন প্রাণের বিরুদ্ধে পাপ করে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
রাজার রাগ সিংহের গর্জনের মত; তাঁকে যে রাগায় সে নিজের প্রাণকে বিপদে ফেলে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
বাদশাহ্র রাগ সিংহের গর্জনের মত; তাঁকে যে রাগায় সে নিজের প্রাণকে বিপদে ফেলে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
নৃপতির ভয়াবহ ক্রোধ সিংহের গর্জনের মত, যে তাঁর ক্রোধের উদ্রেক করে তার জীবন বিপন্ন হয়।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সিংহের গর্জনের মত রাজার ক্রোধ| তুমি যদি রাজাকে ক্রুদ্ধ করো তাহলে তোমার জীবন সংশয় হতে পারে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
রাজার ক্রোধ তরুণ সিংহের গর্জনের মতো; যে তাঁর রাগ জন্মায়, সে নিজের প্রাণ হারায়।