Proverbs 20:22 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তুমি বলো না, অপকারের প্রতিফল দেব; মাবুদের অপেক্ষা কর, তিনি তোমাকে রক্ষা করবেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
একথা বোলো না, “আমি এই অন্যায়ের প্রতিশোধ নেব!” সদাপ্রভুর অপেক্ষা করো, ও তিনিই তোমার হয়ে প্রতিশোধ নেবেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তুমি বলিও না, অপকারের প্রতিফল দিব; সদাপ্রভুর অপেক্ষা কর, তিনি তোমাকে রক্ষা করিবেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তুমি বলিও না, অপকারের প্রতিফল দিব; সদাপ্রভুর অপেক্ষা কর, তিনি তোমাকে রক্ষা করিবেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তুমি বোলো না, “এই অন্যায়ের প্রতিশোধ নেব।” সদাপ্রভুর জন্য অপেক্ষা কর, তিনি সেই বিপদ থেকে তোমাকে রক্ষা করবেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তুমি বোলো না, “এই অন্যায়ের প্রতিশোধ নেব।” মাবুদের জন্য অপেক্ষা কর, তিনি সেই বিপদ থেকে তোমাকে রক্ষা করবেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
অন্যায়ের প্রতিশোধ নেওয়ার ভার নিজের হাতে নিও না, প্রভু পরমেশ্বরের উপর নির্ভর কর, তিনিই ন্যায়বিচার করবেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কেউ যদি তোমার বিরুদ্ধে কিছু করে থাকে তাহলে তুমি তাকে শাস্তি দিতে যেও না| বরং ধৈর্য্য ধরো, প্রভু শেষে তোমাকেই জয়ী করবেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তুমি বল না, “আমি এই ভুলের জন্য তোমাকে প্রতিশোধ দেব;” সদাপ্রভুর অপেক্ষা কর, তিনি তোমাকে উদ্ধার করবেন।