Proverbs 20:23 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
বিভিন্ন রকম বাটখারা মাবুদের ঘৃণাস্পদ, ছলনার দাঁড়িপাল্লা ভাল নয়।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সদাপ্রভু বিসদৃশ বাটখারা ঘৃণা করেন, ও অসাধু দাঁড়িপাল্লা তাঁকে সন্তুষ্ট করে না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
রকম রকম বাটখারা সদাপ্রভুর ঘৃণাস্পদ, ছলনার তৌল-দণ্ড ভাল নয়।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
রকম রকম বাটখারা সদাপ্রভুর ঘৃণাস্পদ, ছলনার তৌল-দণ্ড ভাল নয়।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সদাপ্রভু বেঠিক বাটখারা ঘৃণা করেন; ঠকামির দাঁড়িপাল্লা ভাল নয়।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মাবুদ বেঠিক বাটখারা ঘৃণা করেন; ঠকামির দাঁড়িপাল্লা ভাল নয়।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সঠিক ওজনের দাঁড়িপাল্লা ও বাটখারা যারা ব্যবহার করে না, প্রভু পরমেশ্বর তাদের ঘৃণা করেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিছু ব্যবসায়ী ওজনের দাঁড়িপাল্লায় কিছু কৌশল করে লোক ঠকায়| প্রভু সেটা ঘৃণা করেন| যে সব দাঁড়িপাল্লা নিখুঁত নয় সেগুলো ব্যবহার করা অন্যায়|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
অসম ওজন সদাপ্রভু ঘৃণা করেন এবং অসৎ তুলাদন্ড ভাল নয়।