Proverbs 20:25 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
হঠাৎ ‘পবিত্র হল’ বলে উচ্চারণ করা, আর মানতের পর বিচার করা, মানুষের পক্ষে ফাঁদস্বরূপ।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
হঠাৎ করে কোনো কিছু উৎসর্গ করে পরে নিজের করা প্রতিজ্ঞার বিষয়ে বিবেচনা করলে, তা এক ফাঁদ হয়ে দাঁড়ায়।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
হঠাৎ ‘পবিত্র হইল’ বলিয়া উচ্চারণ করা, আর মানতের পর বিচার করা, মনুষ্যের পক্ষে ফাঁদস্বরূপ।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
হঠাৎ ‘পবিত্র হইল’ বলিয়া উচ্চারণ করা, আর মানতের পর বিচার করা, মনুষ্যের পক্ষে ফাঁদস্বরূপ।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ভেবে না দেখে তাড়াতাড়ি করে সদাপ্রভুর উদ্দেশে কোন কিছু মানত করা মানুষের জন্য ফাঁদ হয়ে দাঁড়ায়।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ভেবে না দেখে তাড়াতাড়ি করে মাবুদের উদ্দেশে কোন কিছু মানত করা মানুষের জন্য ফাঁদ হয়ে দাঁড়ায়।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ভাবনাচিন্তা না করে ঈশ্বরের উদ্দেশে মানত করা বিপজ্জনক, পরিণামে অনুশোচনা করতে হয়।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ঈশ্বরকে কিছু দেবার প্রতিজ্ঞা করার আগে চিন্তা করে দেখো| নাহলে পরে হয়তো তুমি ভাবতে পারো যে এমন প্রতিজ্ঞা না করলেই হত|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
হঠাৎ পবিত্র হল, বলা, আর মানতের পর বিচার করা, একজন লোকের ফাঁদের মতো।