Proverbs 20:26 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
জ্ঞানবান বাদশাহ্ দুষ্টদেরকে ঝেড়ে ফেলেন, তাদের উপর দিয়ে চাকা চালান।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
জ্ঞানবান রাজা দুষ্টদের ঝেড়ে ফেলেন; তিনি তাদের উপর দিয়ে শস্য মাড়াই কলের চাকা চালিয়ে দেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
জ্ঞানবান রাজা দুষ্টগণকে ঝাড়িয়া ফেলেন, তাহাদের উপর দিয়া চক্র চালান।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
জ্ঞানবান রাজা দুষ্টগণকে ঝাড়িয়া ফেলেন, তাহাদের উপর দিয়া চক্র চালান।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
চাপ দিয়ে যেমন শস্য মাড়াই করা হয়, তেমনি জ্ঞানী রাজা তাঁর ক্ষমতা ব্যবহার করে দুষ্টদের দূর করে দেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
চাপ দিয়ে যেমন শস্য মাড়াই করা হয়, তেমনি জ্ঞানী বাদশাহ্ তাঁর ক্ষমতা ব্যবহার করে দুষ্টদের দূর করে দেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
বিজ্ঞ রাজা অপরাধীদের খুঁজে বার করেন এবং তাদের কঠোর সাজা দেনে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
জ্ঞানী রাজাই ঠিক করবেন কারা দুর্জন ব্যক্তি| সেই রাজাই তাদের শাস্তি প্রদান করবেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
জ্ঞানবান রাজা আজ দুষ্টদেরকে ঝেড়ে ফেলেন এবং তাদের ওপর দিয়ে গরুর গাড়ি চালান।