Proverbs 20:27 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
মানুষের রূহ্ মাবুদের প্রদীপ, তা অন্তরের সমস্ত অন্তঃপুর তন্ন তন্ন করে খুঁজে দেখে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
মানবাত্মা সদাপ্রভুর সেই প্রদীপ যা মানুষের অন্তরের অন্তস্থলে আলোকপাত করে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
মনুষ্যের আত্মা সদাপ্রভুর প্রদীপ, তাহা অন্তরের সমস্ত অন্তঃপুর তন্ন তন্ন করে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
মনুষ্যের আত্মা সদাপ্রভুর প্রদীপ, তাহা অন্তরের সমস্ত অন্তঃপুর তন্ন তন্ন করে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
মানুষের আত্মা হল সদাপ্রভুর বাতি; তা মানুষের অন্তরের গভীর জায়গাগুলো খুঁজে দেখে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মানুষের রূহ্ হল মাবুদের বাতি; তা মানুষের অন্তরের গভীর জায়গাগুলো খুঁজে দেখে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
মানুষের বুদ্ধি ও বিবেক পরমেশ্বরের দেওয়া প্রদীপের মত, তার কাছ থেকে কিছুই আমরা লুকাতে পারি না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
মানুষের আত্মা হল প্রভুর কাছে থাকা প্রদীপ| প্রভু হলেন অন্তর্যামী| কার মনে কি আছে তিনি সব জানেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
মানুষের আত্মা সদাপ্রভুর প্রদীপ তা তার অন্তরতম অংশে খোঁজ করে।