Proverbs 20:4 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
শীতের দরুন অলস হাল চাষ করে না, শস্যের সময়ে সে চাইবে, কিন্তু কিছুই মিলবে না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
অলসেরা যথাসময়ে লাঙ্গল চষে না; অতএব ফসল কাটার সময় তারা চেয়ে দেখে কিন্তু কিছুই পায় না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
শীত প্রযুক্ত অলস হাল বহে না, শস্যের সময়ে সে চাহিবে, কিন্তু কিছুই মিলিবে না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
শীত প্রযুক্ত অলস হাল বহে না, শস্যের সময়ে সে চাহিবে, কিন্তু কিছুই মিলিবে না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
অলস শীতকালে চাষ করে না, সেইজন্য ফসল কাটবার সময় সে চাইলেও কিছু পাবে না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
অলস লোক শীতকালে চাষ করে না, সেইজন্য ফসল কাটবার সময় সে চাইলেও কিছু পাবে না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যে অলস যথাসময়ে জমি চাষ করে না, ফসলের মরশুমে সে পায় না কিছুই।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
একজন অলস ব্যক্তি কর্ষনের সময় বীজ বপন করে না| সুতরাং ফসল ঘরে তোলার উৎসবের সময় যখন সে খাবারের জন্য চারিদিকে তাকায় তখন সে কিছুই খুঁজে পায় না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
অলস শরত্কালে হাল বহে না, শস্যের দিনের ফসল চাইবে, কিন্তু কিছুই পাবে না।