Proverbs 20:5 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
মানুষের হৃদয়ের পরামর্শ গভীর পানির মত; কিন্তু বুদ্ধিমান তা তুলে আনবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
মানুষের অন্তরের অভিপ্রায় গভীর জলরাশি, কিন্তু যে বিচক্ষণ সেই তা তুলে আনে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
মনুষ্যের হৃদয়ের পরামর্শ গভীর জলের ন্যায়; কিন্তু বুদ্ধিমান তাহা তুলিয়া আনিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
মনুষ্যের হৃদয়ের পরামর্শ গভীর জলের ন্যায়; কিন্তু বুদ্ধিমান তাহা তুলিয়া আনিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
মানুষের অন্তরের উদ্দেশ্য যেন মাটির নীচে থাকা জল, কিন্তু বুদ্ধিমান লোক তা তুলে আনে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মানুষের অন্তরের উদ্দেশ্য যেন মাটির নীচে থাকা পানি, কিন্তু বুদ্ধিমান লোক তা তুলে আনে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
মানুষের মনের ভাব গভীর কূপের জলের মত, একমাত্র বিচক্ষণ ব্যক্তিই তা উদ্ঘাটন করতে পারে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ভাল উপদেশ হল গভীর কুয়ো থেকে তুলে আনা স্বচ্ছ জলের মত| একজন জ্ঞানী ব্যক্তি অন্য আর একজনের কাছ থেকে শেখবার জন্য কঠিন পরিশ্রম করে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
মানুষের হৃদয়ের উদ্দেশ্য গভীর জলের মতো; কিন্তু বুদ্ধিমান তা তুলে আনবে।