Proverbs 20:8 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যে বাদশাহ্‌ বিচারাসনে বসেন, তিনি দৃষ্টি দ্বারা সমস্ত নাফরমানী উড়িয়ে দেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
রাজা যখন বিচার করার জন্য তাঁর সিংহাসনে বসেন, তখন তিনি তাঁর চোখ দিয়ে সব অমঙ্গল উড়িয়ে দেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যে রাজা বিচারাসনে বসেন, তিনি দৃষ্টি দ্বারা সমস্ত দুর্জ্জনতা উড়াইয়া দেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যে রাজা বিচারাসনে বসেন, তিনি দৃষ্টি দ্বারা সমস্ত দুর্জনতা উড়াইয়া দেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
রাজা যখন বিচার করতে সিংহাসনে বসেন তখন চোখের চাহনি দিয়ে তিনি সমস্ত দুষ্টতাকে দূর করে দেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
বাদশাহ্‌ যখন বিচার করতে সিংহাসনে বসেন তখন চোখের চাহনি দিয়ে তিনি সমস্ত দুষ্টতাকে দূর করে দেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
বিচারাসনে আসীন রাজা এক নজরেই মন্দকে সনাক্ত করতে পারেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
রাজা যখন বিচারে বসে তখন সে নিজের চোখে দুর্জন ব্যক্তিদের চিনতে পারে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যে রাজা সিংহাসনে বসে বিচারের দায়িত্ব পালন করে, তিনি দৃষ্টির দ্বারা সমস্ত মন্দ উড়িয়ে দেন।