Proverbs 21:1 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
মাবুদের হাতে বাদশাহ্‌র অন্তর পানির স্রোতের মত; তিনি যে দিকে ইচ্ছা, সেই দিকে তা ফিরান।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
রাজার হৃদয় সদাপ্রভুর হাতে ধরা এমন এক জলপ্রবাহ যা তিনি তাদের সবার দিকে প্রবাহিত হতে দেন যারা তাঁকে সন্তুষ্ট করে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সদাপ্রভুর হস্তে রাজার চিত্ত জলপ্রণালীর ন্যায়; তিনি যে দিকে ইচ্ছা, সেই দিকে তাহা ফিরান।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সদাপ্রভুর হস্তে রাজার চিত্ত জল-প্রণালীর ন্যায়; তিনি যে দিকে ইচ্ছা, সেই দিকে তাহা ফিরান।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সদাপ্রভুর হাতে রাজার অন্তর জলের স্রোতের মত; সদাপ্রভু যেখানে চান সেখানে তাকে চালান।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মাবুদের হাতে বাদশাহ্‌র অন্তর পানির স্রোতের মত; মাবুদ যেখানে চান সেখানে তাকে চালান।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
নদীর স্রোতের গতির মত রাজার মতিগতিও পরমেশ্বরের নিয়ন্ত্রণাধীন, তিনি তাকে নিজের ইচ্ছা অনুযায়ী পরিচালনা করেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
জমিতে চাষের জলের জন্য চাষীরা পরিখা খনন করে| সেচ ব্যবস্থার জন্য তারা পরিখা দিয়ে বয়ে যাওয়া জলের গতিপথ পরিবর্তন করে| তেমনি করে প্রভুও রাজার মনের নিয়ন্ত্রণ করেন| প্রভু রাজাকে তাঁর ইচ্ছেমতো পরিচালনা করেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সদাপ্রভুর হাতে রাজার হৃদয় জলপ্রবাহের মতো; তিনি যে দিকে চায়, সেই দিকে তা ফেরান।