Proverbs 21:11 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
নিন্দুককে দণ্ড দিলে অবোধ বুদ্ধিমান হয়, বুদ্ধিমানকে বুঝিয়ে দিলে সে জ্ঞান গ্রহণ করে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যখন বিদ্রুপকারী শাস্তি পায়, অনভিজ্ঞ লোকেরা জ্ঞানার্জন করে; জ্ঞানবানদের প্রতি মনোযোগ দিয়ে তারা জ্ঞান লাভ করে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
নিন্দককে দণ্ড দিলে অবোধ বুদ্ধিমান হয়, বুদ্ধিমানকে বুঝাইয়া দিলে সে জ্ঞান গ্রহণ করে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
নিন্দুককে দণ্ড দিলে অবোধ বুদ্ধিমান হয়, বুদ্ধিমানকে বুঝাইয়া দিলে সে জ্ঞান গ্রহণ করে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ঠাট্টা-বিদ্রূপ কারীকে শাস্তি দিলে বোকা লোক জ্ঞান লাভ করে; জ্ঞানীকে উপদেশ দিলে সে বুদ্ধি লাভ করে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ঠাট্টা-বিদ্রূপকারীকে শাস্তি দিলে বোকা লোক জ্ঞান লাভ করে; জ্ঞানীকে উপদেশ দিলে সে বুদ্ধি লাভ করে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
দুর্বিনীতকে দণ্ড দিলে তা দেখে অজ্ঞরা শিক্ষালাভ করে, বুদ্ধিমানকে উপদেশ দিলে সে তা থেকে জ্ঞানলাভ করে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ঈশ্বরকে নিয়ে যারা মজা করে তারা শাস্তি পাওয়ার যোগ্য এবং বোকারা তার থেকে শিক্ষা পাবে| তারা জ্ঞানী হয়ে উঠবে এবং তারা আরো বেশী জ্ঞান প্রাপ্ত হবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
উপহাসককে শাস্তি দিলে অবোধ বুদ্ধিমান হয়, বুদ্ধিমানকে বুঝিয়ে দিলে সে জ্ঞান বৃদ্ধি করে।