Proverbs 21:15 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
ন্যায়াচরণ ধার্মিকের পক্ষে আনন্দ, কিন্তু দুর্বৃত্তদের পক্ষে তা সর্বনাশ।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যখন ন্যায়বিচার করা হয়, তা ধার্মিকদের জীবনে আনন্দ এনে দেয় কিন্তু অনিষ্টকারীদের জীবনে আতঙ্ক জাগায়।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
ন্যায়াচরণ ধার্ম্মিকের পক্ষে আনন্দ, কিন্তু অধর্ম্মাচারীদের পক্ষে তাহা সর্ব্বনাশ।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
ন্যায়াচরণ ধার্মিকের পক্ষে আনন্দ, কিন্তু অধর্মাচারীদের পক্ষে তাহা সর্বনাশ।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ন্যায়বিচার ঈশ্বরভক্ত লোকদের কাছে আনন্দ, কিন্তু অন্যায়কারীদের কাছে তা সর্বনাশ।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ন্যায়বিচার আল্লাহ্‌ভক্ত লোকদের কাছে আনন্দ, কিন্তু অন্যায়কারীদের কাছে তা সর্বনাশ।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ন্যায়বিচার সম্পন্ন হলে ধার্মিকেরা আনন্দ করে কিন্তু দুষ্টেরা হতাশ হয়।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ন্যায়-বিচার সজ্জন ব্যক্তিদের সুখী করে তোলে| কিন্তু দুর্জন ব্যক্তিদের ভীত করে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
ন্যায় আচরণ ধার্ম্মিকের পক্ষে আনন্দ, কিন্তু অধর্মাচারীদের পক্ষে তা সর্বনাশ।