Proverbs 21:18 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
দুষ্ট ধার্মিকদের মুক্তির মূল্যস্বরূপ, বিশ্বাসঘাতক সরলদের মূল্যস্বরূপ,
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
দুষ্টেরা ধার্মিকদের জন্য, ও বিশ্বাসঘাতকেরা ন্যায়পরায়ণদের জন্য মুক্তিপণ হবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
দুষ্ট ধার্ম্মিকদের মুক্তির মূল্যস্বরূপ, বিশ্বাসঘাতক সরলদের পরিবর্ত্তস্বরূপ,
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
দুষ্ট ধার্মিকদের মুক্তির মূল্যস্বরূপ, বিশ্বাসঘাতক সরলদের পরিবর্তস্বরূপ,
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
শেষে নির্দোষ লোকদের বদলে দুষ্টেরা আর সৎ লোকদের বদলে অবিশ্বস্তেরা কষ্ট পাবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
শেষে নির্দোষ লোকদের বদলে দুষ্টেরা আর সৎ লোকদের বদলে বেঈমানেরা কষ্ট পাবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
দুষ্টেরা নিরীহ সৎলোকদের যেভাবে নিপীড়ন করে সেইভাবে তারাও নিপীড়িত হবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ভালো লোকদের প্রতি দুষ্ট লোকরা যে সব খারাপ কাজগুলি করে তার জন্য তাদের অবশ্যই শাস্তি পেতে হবে| সৎ‌ ব্যক্তিদের বিরুদ্ধে অসৎ‌ ব্যক্তিরা যা সব করে তার জন্য দুষ্ট লোকদের দাম দিতেই হবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
দুষ্ট ধার্ম্মিকদের মুক্তিপণস্বরূপ, বিশ্বাসঘাতক সরলদের পরিবর্ত্তস্বরূপ।