Proverbs 21:20 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
জ্ঞানীর নিবাসে বহুমূল্য ধনকোষ ও তেল আছে; কিন্তু হীনবুদ্ধি তা খেয়ে ফেলে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
জ্ঞানবানেরা পছন্দসই খাদ্যদ্রব্য ও জলপাই তেল সঞ্চয় করে রাখে, কিন্তু মূর্খেরা তাদের কাছে যা কিছু থাকে সেসব গ্রাস করে ফেলে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
জ্ঞানীর নিবাসে বহুমূল্য ধনকোষ ও তৈল আছে; কিন্তু হীনবুদ্ধি তাহা খাইয়া ফেলে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
জ্ঞানীর নিবাসে বহুমূল্য ধনকোষ ও তৈল আছে; কিন্তু হীনবুদ্ধি তাহা খাইয়া ফেলে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
বুদ্ধিমানের ঘরে মূল্যবান ধন ও সুগন্ধি তেল জমা থাকে, কিন্তু তা যদি বিবেচনাহীন লোকের ঘরে থাকে তবে সে সবই শেষ করে ফেলে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
বুদ্ধিমানের ঘরে মূল্যবান ধন ও খোশবু তেল জমা থাকে, কিন্তু তা যদি বিবেচনাহীন লোকের ঘরে থাকে তবে সে সবই শেষ করে ফেলে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
জ্ঞানীদের ঘরে বহুমূল্য সম্পদ থাকে কিন্তু মূর্খের ধনসম্পদ নষ্ট করে ফেলে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
একজন জ্ঞানী ব্যক্তি ভবিষ্যতে তার কাজে লাগবে এমন জিনিসপত্র সঞ্চয় করে রাখে| কিন্তু একজন নির্বোধ যা কিছু অর্জন করে তার সবটাই তাড়াতাড়ি খরচ করে ফেলে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
জ্ঞানীর নিবাসে মূল্যবান ধনকোষ ও তেল আছে; কিন্তু নির্বোধ তা নষ্ট করে।