Proverbs 21:22 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
জ্ঞানী বলবানদের নগর আক্রমণ করে, এবং তার নির্ভর-স্থানের শক্তি নিপাত করে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যে জ্ঞানবান সে বলশালীদের নগর আক্রমণ করতে পারে ও সেই বলশালীরা যে দুর্গের উপরে নির্ভর করে থাকে, সেগুলিও চূর্ণ করে দিতে পারে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
জ্ঞানী বলবানদের নগর আক্রমণ করে, এবং তাহার নির্ভর-স্থানের শক্তি নিপাত করে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
জ্ঞানী বলবানদের নগর আক্রমণ করে, এবং তাহার নির্ভর-স্থানের শক্তি নিপাত করে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
জ্ঞানী লোক শক্তিশালীদের শহর আক্রমণ করে আর যে দুর্গের উপর তারা নির্ভর করত তা ধ্বংস করে ফেলে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
জ্ঞানী লোক শক্তিশালীদের শহর হামলা করে আর যে কেল্লার উপর তারা ভরসা করত তা ধ্বংস করে ফেলে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
বিচক্ষণ সেনাপতি সুরক্ষিত নগর জয় করতে পারে, এমন কি সুদৃঢ় প্রাচীরও ভেঙ্গে ফেলতে পারে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
একজন জ্ঞানী ব্যক্তি যা চায় তাই করতে পারে| এমন কি, সে শক্তিশালী লোকদের দ্বারা প্রতিরক্ষা করা শহরকেও আক্রমণ করতে পারে| বাঁচবার জন্য যে প্রাচীরের ওপর তাদের আস্থা ছিল, সেই প্রাচীরও সে ধ্বংস করতে পারে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
জ্ঞানী বলবানদের নগর আক্রমণ করে এবং তার নির্ভর স্থানের শক্তি নত করে।