Proverbs 21:27 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
দুষ্টদের কোরবানী ঘৃণাস্পদ, অসাধু উদ্দেশ্যে আনা হলে তা আরও কত না ঘৃণার বস্তু হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
দুষ্টদের বলিদান ঘৃণার্হ— মন্দ উদ্দেশ্য নিয়ে যখন তা আনা হয় তখন তা আরও কত না বেশি ঘৃণার্হ হয়ে যায়!
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
দুষ্টদের বলিদান ঘৃণাস্পদ, দুষ্টমনে আনীত হইলে তাহা আরও ঘৃণার্হ।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
দুষ্টদের বলিদান ঘৃণাস্পদ, দুষ্টমনে আনীত হইলে তাহা আরও ঘৃণার্হ।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
দুষ্টদের উৎসর্গ সদাপ্রভু ঘৃণা করেন, আর তা যদি মন্দ উদ্দেশ্যে আনা হয় তবে তা আরও ঘৃণার যোগ্য হয়।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
দুষ্টদের কোরবানী মাবুদ ঘৃণা করেন, আর তা যদি খারাপ উদ্দেশ্যে আনা হয় তবে তা আরও ঘৃণার যোগ্য হয়।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
দুর্জনের বলিদান প্রভু ঘৃণা করেন, মন্দ উদ্দেশ্যে সে যখন বলি উৎসর্গ করে তখন প্রভু তা আরও বেশী ঘৃণা করেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
দুর্জনরা প্রভুকে কিছু উৎসর্গ করলে প্রভু খুশী হন না| বিশেষ করে তারা যখন তাদের উৎসর্গের পরিবর্তে তাঁর কাছ থেকে কিছু পেতে চেষ্টা করে তখন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
দুষ্টদের বলিদান ঘৃণিত, দুষ্ট আচরণ আসলে তা আরও ঘৃণার্হ।