Proverbs 21:3 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
ধার্মিকতা ও ন্যায়ের অনুষ্ঠান মাবুদের কাছে কোরবানীর চেয়ে বেশি গ্রহণযোগ্য।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
বলিদানের পরিবর্তে যা যথার্থ ও ন্যায্য, তা করাই সদাপ্রভুর কাছে বেশি গ্রহণযোগ্য।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
ধার্ম্মিকতা ও ন্যায়ের অনুষ্ঠান সদাপ্রভুর কাছে বলিদান অপেক্ষা গ্রাহ্য।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
ধার্মিকতা ও ন্যায়ের অনুষ্ঠান সদাপ্রভুর কাছে বলিদান অপেক্ষা গ্রাহ্য।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সদাপ্রভুর কাছে পশু-উৎসর্গের চেয়ে ঠিক ও ন্যায় কাজ করা আরও গ্রহণযোগ্য।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মাবুদের কাছে পশু-কোরবানীর চেয়ে ঠিক ও ন্যায় কাজ করা আরও গ্রহণযোগ্য।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
বলিদানের চেয়ে ন্যায়সঙ্গত ও সৎ আচরণই পরমেশ্বরের দৃষ্টিতে প্রীতিজনক।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সঠিক কাজ করবে ও ন্যায়ের পথে চলবে| বলিদানের চেয়ে প্রভু সেগুলিকেই বেশী ভালোভাবে গ্রহণ করেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
ধার্ম্মিকতা ও ন্যায়ের কাজ সদাপ্রভুর কাছে বলিদানের থেকে গ্রাহ্য।