Proverbs 21:6 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
মিথ্যাবাদী জিহ্বা দ্বারা যে ধনলাভ হয়, তা চপল বাষ্পের মত, তা যারা খোঁজ করে তারা মৃত্যুর ফাঁদস্বরূপ।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
মিথ্যাবাদী জিভ দ্বারা যে প্রচুর ধন অর্জিত হয় তা অস্থায়ী বাষ্প ও সাংঘাতিক ফাঁদবিশেষ।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
মিথ্যাবাদী জিহ্বা দ্বারা যে ধনকোষ লাভ, তাহা চপল বাষ্পবৎ, তদন্বেষীরা মৃত্যুর অন্বেষী।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
মিথ্যাবাদী জিহ্বা দ্বারা যে ধনকোষ লাভ, তাহা চপল বাষপবৎ, তদন্বেষীরা মৃত্যুর অন্বেষী।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
মিথ্যাবাদী মুখ দিয়ে যারা ধন লাভ করে তারা মৃত্যুর খোঁজ করে; তাদের জন্য সেই ধনলাভ যেন মৃত্যুর আগে একটুখানি সুখের নিঃশ্বাস।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মিথ্যাবাদী মুখ দিয়ে যারা ধন লাভ করে তারা মৃত্যুর তালাশ করে; তাদের জন্য সেই ধনলাভ যেন মৃত্যুর আগে একটুখানি সুখের নিঃশ্বাস।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
অসৎ উপায়ে অর্জিত ধন বাষ্পের মত মিলিয়ে যায় এবং মানুষকে মৃত্যুর ফাঁদে ফেলে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
লোক ঠকিয়ে বড়লোক হলে শীঘ্রই তোমার সমস্ত ধনসম্পদ নষ্ট হবে এবং তোমার অসততা তোমার মৃত্যুর কারণ হবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
মিথ্যাবাদী জিহ্বা দ্বারা যে ধনকোষ লাভ, তা দ্রুতগামী বাষ্পস্বরূপ, তার অন্বেষণকারী মৃত্যুর অন্বেষী।