Proverbs 21:7 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
দুষ্টদের দুর্জনতা তাদেরকে উড়িয়ে দেয়, কেননা তারা ন্যায়াচরণ করতে অসম্মত।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
দুষ্টদের হিংস্রতা তাদেরই টেনে নিয়ে যাবে, কারণ তারা যা ন্যায্য তা করতে অস্বীকার করে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
দুষ্টগণের দুর্জ্জনতা তাহাদিগকে উড়াইয়া দেয়, কেননা তাহারা ন্যায়াচরণ করিতে অসম্মত।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
দুষ্টগণের দুর্জনতা তাহাদিগকে উড়াইয়া দেয়, কেননা তাহারা ন্যায়াচরণ করিতে অসম্মত।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
দুষ্টদের ভীষণ অত্যাচার তাদেরই ধ্বংসের দিকে টেনে নিয়ে যায়, কারণ তারা ন্যায়ভাবে চলতে অস্বীকার করে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
দুষ্টদের ভীষণ জুলুম তাদেরই ধ্বংসের দিকে টেনে নিয়ে যায়, কারণ তারা ন্যায়ভাবে চলতে অস্বীকার করে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
নিজেদের হিংসাত্মক কার্যকলাপেই দুষ্টেরা ধ্বংস হয়, কারণ ন্যায়সঙ্গত কাজে তারা অনিচ্ছুক।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
দুষ্ট লোকরা যে কুকর্ম করে তা তাদের ধ্বংস করবে| তারা ঠিক কাজ করতে অস্বীকার করে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
দুষ্টদের হিংস্রতা তাদেরকে উড়িয়ে দেয়, কারণ তারা ন্যায় আচরণ করতে অসম্মত।