Proverbs 21:8 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
দোষ-ভারাক্রান্ত লোকের পথ ভীষণ বাঁকা; কিন্তু বিশুদ্ধ লোকের কাজ সরল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
অপরাধীদের পথ সর্পিল, কিন্তু নিরপরাধ মানুষের আচরণ ন্যায়নিষ্ঠ।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
দোষ-ভারাক্রান্ত লোকের পথ অতীব বক্র; কিন্তু বিশুদ্ধ লোকের কর্ম্ম সরল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
দোষ-ভারাক্রান্ত লোকের পথ অতীব বক্র; কিন্তু বিশুদ্ধ লোকের কর্ম সরল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
দোষী লোকের জীবন-পথ আঁকাবাকা, কিন্তু খাঁটি লোক সৎভাবে কাজ করে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
দোষী লোকের জীবন্তপথ আঁকাবাকা, কিন্তু খাঁটি লোক সৎভাবে কাজ করে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
দুর্জনের পথ কুটিল, কিন্তু সজ্জন সদাচরণ করে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
দুষ্ট ব্যক্তিরা সব সময় অন্যদের ঠকাতে চেষ্টা করে| কিন্তু ভালো লোকরা সর্বদা সৎ‌ ও ন্যায়সঙ্গত কাজ করে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
অপরাধী লোকের পথ বাঁকা; কিন্তু বিশুদ্ধ লোকের কাজ সরল।