Proverbs 22:11 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যে হৃদয়ের পাক-পবিত্রতা ভালবাসে, তার ওষ্ঠে রহমত থাকে, বাদশাহ্‌ তার বন্ধু হন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যে বিশুদ্ধ হৃদয় ভালোবাসে ও যে অনুগ্রহকারী কথাবার্তা বলে সে রাজাকে বন্ধু রূপে পায়।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যে হৃদয়ের শুচিতা ভালবাসে, তাহার ওষ্ঠে অনুগ্রহ থাকে, রাজা তাহার বন্ধু হন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যে হৃদয়ের শুচিতা ভালবাসে, তাহার ওষ্ঠে অনুগ্রহ থাকে, রাজা তাহার বন্ধু হন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যে লোক খাঁটি অন্তর ভালবাসে আর দয়াপূর্ণ কথাবার্তা বলে সে রাজার বন্ধুত্ব লাভ করে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যে লোক খাঁটি অন্তর ভালবাসে আর দয়াপূর্ণ কথাবার্তা বলে সে বাদশাহ্‌র বন্ধুত্ব লাভ করে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যে অন্তরের শুচিতা ভালবাসে, যার কথাবার্তা মধুর, রাজা হবেন তার বন্ধু।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যদি তুমি একটি খাঁটি হৃদয় ভালবাস, যদি তোমার বাণী হয় মার্জিত, তাহলে রাজাও তোমার বন্ধু হবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যে বিশুদ্ধ হৃদয় ভালবাসে এবং যার কথায় অনুগ্রহ থাকে, সে রাজার বন্ধু হন।