Proverbs 22:14 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
ব্যাভিচারী স্ত্রীদের মুখ গভীর খাত; যে লোক মাবুদের ক্রোধের পাত্র সে তার মধ্যে পড়বে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ব্যভিচারী মহিলার মুখ এক গভীর খাত; যে সদাপ্রভুর ক্রোধের অধীন সে সেই খাদে গিয়ে পড়ে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরকীয়া স্ত্রীদের মুখ গভীর খাত; সদাপ্রভুর ক্রোধপাত্রই তাহার মধ্যে পড়িবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরকীয়া স্ত্রীদের মুখ গভীর খাত; সদাপ্রভুর ক্রোধপাত্রই তাহার মধ্যে পড়িবে
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ব্যভিচারিণীর কথাবার্তা যেন গভীর গর্ত; যে লোক সদাপ্রভুর ক্রোধের পাত্র সে তার মধ্যে পড়বে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
জেনাকারিণীর কথাবার্তা যেন গভীর গর্ত; যে লোক মাবুদের রাগের পাত্র সে তার মধ্যে পড়বে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ব্যভিচারিণী নারীর মুখ যেন গভীর খাদ, প্রভু যার প্রতি রুষ্ট সে সেই খাদে পড়বে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ব্যভিচারের পাপ হল একটি ফাঁদের মতো| সেই ফাঁদে যে পা দেয় তার ওপর প্রভু ভয়ঙ্কর ক্রুদ্ধ হন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
ব্যভিচারিণীদের মুখ গভীর গর্ত; সদাপ্রভুর ক্রোধ তাদের ওপরে পড়বে।