Proverbs 22:16 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
নিজের ধনবৃদ্ধির জন্য যে দরিদ্রদের প্রতি জুলুম করে, আর যে ধনবানকে দান করে, উভয়েরই অভাব ঘটে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যে নিজের ধনসম্পত্তি বাড়িয়ে তোলার জন্য দরিদ্রদের উপরে অত্যাচার করে ও যে ধনবানদের উপহার দেয়—উভয়েই দারিদ্রের সম্মুখীন হবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
নিজের ধনবৃদ্ধির জন্য যে দরিদ্রদের প্রতি উপদ্রব করে, আর যে ধনবানকে দান করে, উভয়েরই অভাব ঘটে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
নিজের ধনবৃদ্ধির জন্য যে দরিদ্রদের প্রতি উপদ্রব করে, আর যে ধনবানকে দান করে, উভয়েরই অভাব ঘটে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ধন লাভের জন্য যে লোক গরীবের উপর অত্যাচার করে কিম্বা যে লোক ধনীদের দান করে তাদের দু’জনেরই অভাব হয়।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ধন লাভের জন্য যে লোক গরীবের উপর জুলুম করে কিংবা যে লোক ধনীদের দান করে তাদের দু’জনেরই অভাব হয়।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ধনী হওয়ার জন্য গরীবদের উপর অত্যাচার করা কিম্বা ধনবানদের উপঢৌকন দেওয়া দুই-ই দারিদ্র্য ডেকে আনে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এই দুটো জিনিস তোমাকে দরিদ্রে পরিণত করবে - নিজে ধনী হতে গিয়ে দরিদ্রকে আঘাত করা এবং ধনীকে উপহার দেওয়া|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
নিজের সম্পত্তি বাড়ানোর জন্য যে দরিদ্রদের প্রতি অত্যাচার করে অথবা যে ধনীকে দান করে, উভয়েরই দারিদ্রতা ঘটে।