Proverbs 22:17 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তুমি মনোযোগ দিয়ে জ্ঞানবানদের কথা শোন, আমার জ্ঞানে মনোনিবেশ কর।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
মনোযোগ দাও ও জ্ঞানবানদের নীতিবচনে কর্ণপাত করো; আমার শিক্ষায় মনোনিবেশ করো,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তুমি কর্ণ পাতিয়া জ্ঞানবানদের কথা শুন, আমার জ্ঞানে মনোনিবেশ কর।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তুমি কর্ণ পাতিয়া জ্ঞানবানদের কথা শুন, আমার জ্ঞানে মনোনিবেশ কর।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
জ্ঞানীদের কথায় কান দাও, তাঁরা যা বলেছেন তা শোন; আমি তোমাকে যে শিক্ষা দিই তাতে তুমি মনোযোগ দাও।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
জ্ঞানীদের কথায় কান দাও, তাঁরা যা বলেছেন তা শোন; আমি তোমাকে যে শিক্ষা দিই তাতে তুমি মনোযোগ দাও।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
শোন, প্রাজ্ঞ ব্যক্তিরা যে সব কথা বলে গেছেন, আমি তা তোমাকে শেখাব। তাঁদের উপদেশ মনোযোগ দিয়ে শোন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমি যা বলছি তা মন দিয়ে শোন| জ্ঞানী ব্যক্তিরা যা বলে গিয়েছেন আমি তা তোমাকে শিখিয়ে দেব| এই শিক্ষামালাগুলি থেকে শিক্ষা নাও|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তুমি মনোযোগ দিয়ে জ্ঞানবানদের কথা শোনো এবং তোমার হৃদয়ে আমার জ্ঞান প্রয়োগ কর।