Proverbs 22:21 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যাতে তুমি সত্য ও নির্ভরযোগ্য কালাম জানতে পার, কেউ তোমাকে পাঠালে তুমি যেন তাকে সত্য উত্তর দিতে পার।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যা তোমাকে সৎ হতে ও সত্যিকথা বলতে শিক্ষা দেবে, যেন তুমি যাদের সেবা করছ তাদের কাছে তুমি সত্যনিষ্ঠ খবর নিয়ে আসতে পারো?
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যাহাতে তুমি সত্য বাক্যের নিশ্চয়তা জানিতে পার, কেহ তোমাকে পাঠাইলে তুমি যেন তাহাকে সত্য উত্তর দিতে পার।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যাহাতে তুমি সত্য বাক্যের নিশ্চয়তা জানিতে পার, কেহ তোমাকে পাঠাইলে তুমি যেন তাহাকে সত্য উত্তর দিতে পার।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমি কি তোমাকে সত্য ও নির্ভরযোগ্য বাক্য শিক্ষা দিই নি, যাতে তুমি তা দিতে পার তাদের কাছে যারা তোমাকে পাঠিয়েছে?
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমি কি তোমাকে সত্য ও নির্ভরযোগ্য কালাম শিক্ষা দিই নি, যাতে তুমি তা দিতে পার তাদের কাছে যারা তোমাকে পাঠিয়েছে?
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এর মধ্যে দিয়েই তুমি জানতে পারবে প্রকৃত সত্য, যারা তোমার কাছে জানতে চাইবে তাদের দিতে পারবে সঠিক উত্তর।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এগুলি তোমাকে সত্য এবং গুরুত্বপূর্ণ বিষয় শেখাবে| তাহলে তোমাকে যারা পাঠিয়েছিল তাদের কাছে তুমি সঠিক উত্তর দিতে পারবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যাতে তুমি সত্য বাক্যের নির্ভরযোগ্যতা শিখতে পার, যেন কেউ তোমাকে পাঠালে তুমি তাকে সত্য উত্তর দিতে পার।