Proverbs 22:29 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তুমি কি কোন ব্যক্তিকে তার কাজে খুবই নিপুণ দেখছ? সে বাদশাহ্দের সাক্ষাতে দাঁড়াবে, সে নীচ লোকদের সাক্ষাতে দাঁড়াবে না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কাউকে কি তাদের কাজে সুদক্ষ দেখছ? তারা রাজাদের সামনে দাঁড়িয়ে সেবাকাজ করবে; তারা কোনও নিম্নস্তরীয় কর্মকর্তাদের সামনে দাঁড়িয়ে সেবাকাজ করবে না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তুমি কি কোন ব্যক্তিকে তাহার ব্যাপারে তৎপর দেখিতেছ? সে রাজগণের সাক্ষাতে দাঁড়াইবে, সে নীচ লোকদের সাক্ষাতে দাঁড়াইবে না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তুমি কি কোন ব্যক্তিকে তাহার ব্যাপারে তৎপর দেখিতেছ? সে রাজগণের সাক্ষাতে দাঁড়াইবে, সে নীচ লোকদের সাক্ষাতে দাঁড়াইবে না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তুমি কি এমন কোন লোককে দেখেছ যে পাকা হাতে কাজ করে? সে রাজাদের জন্য কাজ করবে, সাধারণ লোকদের অধীনে কাজ করবে না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তুমি কি এমন কোন লোককে দেখেছ যে পাকা হাতে কাজ করে? সে বাদশাহ্দের জন্য কাজ করবে, সাধারণ লোকদের অধীনে কাজ করবে না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কর্মদক্ষ কোন ব্যক্তিকে যদি দেখে থাক তাহলে জানবে যে রাজকার্যে নিযুক্ত হবে, সে অখ্যাত থাকবে না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যদি কেউ নিজের কাজে অত্যন্ত দক্ষ হয় তাহলে সে রাজাকে সেবা করার যোগ্য| তাকে আর সাধারণ লোকের জন্য কাজ করতে হবে না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তুমি কি কোনো লোককে তার কাজে দক্ষ দেখছ? সে রাজাদের সামনে দাঁড়াবে, সে সাধারণ লোকেদের সামনে দাঁড়াবে না।