Proverbs 22:3 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সতর্ক লোক বিপদ দেখে নিজেকে লুকায়, কিন্তু অবোধ লোকেরা আগে গিয়ে দণ্ড পায়।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
বিচক্ষণ মানুষেরা বিপদ দেখে কোথাও আশ্রয় নেয়, কিন্তু অনভিজ্ঞ লোকেরা এগিয়ে যায় ও শাস্তি পায়।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সতর্ক লোক বিপদ দেখিয়া আপনাকে লুকায়, কিন্তু অবোধ লোকেরা অগ্রে গিয়া দণ্ড পায়।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সতর্ক লোক বিপদ দেখিয়া আপনাকে লুকায়, কিন্তু অবোধ লোকেরা অগ্রে গিয়া দণ্ড পায়।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সতর্ক লোক বিপদ দেখে আশ্রয় নেয়, কিন্তু বোকা লোকেরা বিপদ দেখেও চলতে থাকে আর তার দরুন শাস্তি পায়।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সতর্ক লোক বিপদ দেখে আশ্রয় নেয়, কিন্তু বোকা লোকেরা বিপদ দেখেও চলতে থাকে আর তার দরুন শাস্তি পায়।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
বুদ্ধিমান ব্যক্তি বিপদের সম্ভাবনা দেখলে দূরে সরে যায়, কিন্তু নির্বোধ তার মধ্যে সোজা এগিয়ে যায় এবং দুর্ভোগে পড়ে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
জ্ঞানী ব্যক্তিরা আগে থেকে সংকটের আভাষ পায় এবং সে পথ থেকে দূরে থাকে| কিন্তু মূর্খরা সমস্যার অভ্যন্তরে প্রবেশ করে দুর্ভোগ পোহায|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সতর্ক লোক বিপদ দেখে নিজেকে লুকায়, কিন্তু অবোধেরা আগে যায় এবং তারা এর জন্য শাস্তি পায়।