Proverbs 22:5 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কুটিল ব্যক্তির পথে কাঁটা ও ফাঁদ থাকে; যে নিজের প্রাণ রক্ষা করে, সে তাদের থেকে দূরে থাকবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
দুষ্টদের চলার পথে ফাঁদ ও চোরা খাদ থাকে, কিন্তু যারা নিজেদের জীবন রক্ষা করে তারা সেগুলি থেকে দূরে সরে থাকে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কুটিল ব্যক্তির পথে কন্টক ও ফাঁদ থাকে; যে আপন প্রাণ রক্ষা করে, সে তাহাদের হইতে দূরে থাকিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কুটিল ব্যক্তির পথে কণ্টক ও ফাঁদ থাকে; যে আপন প্রাণ রক্ষা করে, সে তাহাদের হইতে দূরে থাকিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কুটিল লোকের পথে থাকে কাঁটা ও ফাঁদ, কিন্তু যে নিজেকে সাবধানে রাখে সে সেগুলো থেকে দূরে থাকে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কুটিল লোকের পথে থাকে কাঁটা ও ফাঁদ, কিন্তু যে নিজেকে সাবধানে রাখে সে সেগুলো থেকে দূরে থাকে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
বিপথগামীদের পথে ছড়ানো রয়েছে কাঁটা, আছে গোপন ফাঁদ, যে নিজেকে বাঁচাতে চায় সে সেই পথ থেকে দূরে থাকবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
দুর্জনরা সমস্যার ফাঁদে আটকে পড়ে| কিন্তু যে ব্যক্তি তার আত্মাকে যত্ন করে সে সমস্যা থেকে দূরে থাকে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
বিপথগামীর পথে কাঁটা ও ফাঁদ থাকে; যে কেউ নিজের প্রাণ রক্ষা করে সে তাদের থেকে দূরে থাকবে।