Proverbs 22:7 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
ধনবান দরিদ্রদের উপরে কর্তৃত্ব করে, আর ঋণী মহাজনের গোলাম হয়।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ধনবানেরা দরিদ্রদের উপর কর্তৃত্ব করে, ও যারা ধার করে তারা মহাজনের দাস হয়।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
ধনবান দরিদ্রগণের উপরে কর্ত্তৃত্ব করে, আর ঋণী মহাজনের দাস হয়।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
ধনবান দরিদ্রগণের উপরে কর্তৃত্ব করে, আর ঋণী মহাজনের দাস হয়।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
গরীবের উপর ধনী কর্তা হয়, আর ঋণী ঋণদাতার চাকর হয়।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
গরীবের উপর ধনী কর্তা হয়, আর ঋণী ঋণদাতার চাকর হয়।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ধনীরা দরিদ্রের উপর কর্তৃত্ব করে, যে ঋণ নেয় তাকে মহাজনের দাস হতে হয়।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
দরিদ্ররা চির কালই ধনীদের দাসত্ব করে| একজন ব্যক্তি যে ধার করে, সে যার কাছ থেকে ধার করে তার কাছে ক্রীতদাস হয়ে যায়|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
ধনী গরিবদের উপরে কর্তৃত্ব করে এবং ঋণী যে ধার দেয় তার দাস হয়।