Proverbs 22:8 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যে অধর্ম-বীজ বোনে, সে দুর্গতি-শস্য কাটবে, আর তার কোপের দণ্ড লোপ পাবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যারা অধর্মের বীজ বোনে তাদের চরম দুর্দশারূপী ফসল কাটতে হয়, ও তারা রাগের বশে যে লাঠি চালায় তা ভেঙে যাবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যে অধর্ম্ম-বীজ বুনে, সে দুর্গতি-শস্য কাটিবে, আর তাহার কোপের দণ্ড লোপ পাইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যে অধর্ম-বীজ বুনে, সে দুর্গতি-শস্য কাটিবে, আর তাহার কোপের দণ্ড লোপ পাইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যে লোক দুষ্টতার বীজ বোনে সে বিপদের ফসল কাটবে; সে রাগের বশে যে অত্যাচার করে তা বন্ধ হয়ে যাবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যে লোক দুষ্টতার বীজ বোনে সে বিপদের ফসল কাটবে; সে রাগের বশে যে জুলুম করে তা বন্ধ হয়ে যাবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
অন্যায়ের বীজ বপন করলে ধ্বংসের ফসলই তুলতে হবে, তার প্রতাপ হবে লুপ্ত।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যে সমস্যার বীজ বোনে সে সমস্যারই ফসল তোলে| এবং পরিশেষে অন্যদের সমস্যায় ফেলার জন্য তার নিজেরই বিনাশ হয়|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যে দুষ্টতা বপন করে, সে বিপদের শস্য কাটবে, আর তার প্রকোপের দন্ড ব্যবহৃত হবে না।