Proverbs 22:9 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
উদার ব্যক্তি দোয়াযুক্ত হবে; কারণ সে দীনহীন লোককে নিজের খাদ্যের অংশ দেয়।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
উদার প্রকৃতির মানুষেরা স্বয়ং আশীর্বাদধন্য হবে, কারণ তারা তাদের খাদ্য দরিদ্রদের সঙ্গে ভাগ করে নেয়।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সুনয়ন ব্যক্তি আশীর্ব্বাদযুক্ত হইবে; কারণ সে দীনহীন লোককে আপন খাদ্যের অংশ দেয়।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
দয়াশীল ব্যক্তি আশীর্বাদযুক্ত হইবে; কারণ সে দীনহীন লোককে আপন খাদ্যের অংশ দেয়।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যে দানশীল লোক তার খাবারের ভাগ থেকে গরীবদের দেয় সে আশীর্বাদ পাবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যে দানশীল লোক তার খাবারের ভাগ থেকে গরীবদের দেয় সে দোয়া পাবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
উদার হৃদয় যার সে আশীর্বাদ লাভ করবে, কারণ দরিদ্রকে সে তার খাদ্যের ভাগ দেয়।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যে মুক্তহস্তে দান করে তার কপালে আশীর্বাদ জোটে| সে আশীর্বাদ-ধন্য হবে কারণ সে তার নিজের খাবার গরীবদের সঙ্গে ভাগ করে খেয়েছিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যার উদার চোখ আছে সে আশীর্বাদিত হবে; কারণ সে গরিবের জন্য তার খাবারের অংশ ভাগ করে।