Proverbs 23:22 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তোমার জন্মদাতা পিতার কথা শোন, তোমার মা বৃদ্ধা হলে তাঁকে তুচ্ছ করো না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তোমার সেই বাবার কথা শোনো, যিনি তোমাকে জীবন দিয়েছেন, ও তোমার মায়ের বৃদ্ধাবস্থায় তাঁকে হেয় জ্ঞান কোরো না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তোমার জন্মদাতা পিতার কথা শুন, তোমার মাতা বৃদ্ধা হইলে তাঁহাকে তুচ্ছ করিও না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তোমার জন্মদাতা পিতার কথা শুন, তোমার মাতা বৃদ্ধা হইলে তাঁহাকে তুচ্ছ করিও না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তোমার বাবার কথা শোন যিনি তোমাকে জন্ম দিয়েছেন; তোমার মা বুড়ী হয়ে গেলে তাকে তুচ্ছ কোরো না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তোমার বাবার কথা শোন যিনি তোমাকে জন্ম দিয়েছেন; তোমার মা বুড়ী হয়ে গেলে তাকে তুচ্ছ কোরো না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমার জন্মদাতা পিতাকে মান্য করবে, তোমার জননী বৃদ্ধা হলে অবজ্ঞা করবে না তাকে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
পিতা যা বলে তা শুনে চলো| পিতা ছাড়া তোমার জন্ম হতো না| এবং মাকে সম্মান জানাও| এমনকি সে বৃদ্ধা হলেও তাকে সম্মান জানাবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তোমার জন্মদাতা বাবার কথা শোনো, তোমার মা বৃদ্ধা হলে তাঁকে তুচ্ছ কর না।