Proverbs 23:24 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
ধার্মিকের পিতা মহা-উল্লসিত হন, জ্ঞানবানের জন্মদাতা তাতে আনন্দ করেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ধার্মিক সন্তানের বাবা খুব আনন্দ পান; জ্ঞানবান ছেলের জন্মদাতা তাকে নিয়ে আনন্দ করেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
ধার্ম্মিকের পিতা মহা-উল্লাসিত হন, জ্ঞানবানের জন্মদাতা তাহাতে আনন্দ করেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
ধার্মিকের পিতা মহা-উল্লসিত হন, জ্ঞানবানের জন্মদাতা তাহাতে আনন্দ করেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ঈশ্বরভক্ত লোকের বাবা মহা আনন্দ লাভ করেন; জ্ঞানী ছেলের বাবা তাঁর ছেলের দ্বারা সুখী হন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আল্লাহ্‌ভক্ত লোকের পিতা মহা আনন্দ লাভ করেন; জ্ঞানী ছেলের বাবা তাঁর ছেলের দ্বারা সুখী হন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ধার্মিক ব্যক্তির পিতা পরম আনন্দ লাভ করবে, জ্ঞানবান পুত্রের পিতা হবে গর্বিত।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সজ্জন ব্যক্তির পিতা অত্যন্ত সুখী হয়| যদি কারো শিশুপুত্র জ্ঞানী হয় তাহলে সেই শিশু আনন্দ বয়ে আনে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
ধার্ম্মিকের বাবা মহা-উল্লাসিত হন এবং জ্ঞানবানের জন্মদাতা তাতে আনন্দ করেন।