Proverbs 23:3 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তার সুস্বাদু খাদ্যে লালসা করো না, কারণ তা বঞ্চনার আহার।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাঁর সুস্বাদু খাদ্যের প্রতি আকাঙ্ক্ষিত হোয়ো না, কারণ সেই খাদ্য বিভ্রান্তিকর।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহার সুস্বাদু খাদ্যে লালসা করিও না, কারণ তাহা বঞ্চনার আহার।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহার সুস্বাদু খাদ্যে লালসা করিও না, কারণ তাহা বঞ্চনার আহার।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তাঁর দামী দামী খাবারে লোভ কোরো না, কারণ সেই খাবার দেবার পিছনে থাকে শাসনকর্তার কোন উদ্দেশ্য।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তাঁর দামী দামী খাবারে লোভ কোরো না, কারণ সেই খাবার দেবার পিছনে থাকে শাসনকর্তার কোন উদ্দেশ্য।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ভোজের সুখাদ্য দেখে লালায়িত হবে না কারণ তোমাকে প্রলুব্ধ করার জন্য তা পরিবেশন করা হতে পারে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সে যদি সুখাদ্যের আয়োজন করে তাহলেও বেশী খেও না কারণ এটা একটা চালাকিও হতে পারে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তার সুস্বাদু খাবারের আকাঙ্খা কোরো না, কারণ তা মিথ্যার খাবার।