Proverbs 23:31 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আঙ্গুর-রসের প্রতি দৃষ্টিপাত করো না, যদিও সেটি লাল রংয়ের, যদিও সেটি পাত্রে চক্‌মক্‌ করে, যদিও সেটি সহজে গলায় নেমে যায়;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তুমি সুরার দিকে তখন একদৃষ্টিতে তাকিয়ে থেকো না যখন তার রং লাল থাকে, যখন তা পানপাত্রের মধ্যে ঝকঝক করে, যখন তা সহজেই গলায় নেমে যায়!
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
দ্রাক্ষারসের প্রতি দৃষ্টি করিও না, যদিও উহা রক্তব, যদিও উহা পাত্রে চক্‌মক্‌ করে, যদিও উহা সহজে গলায় নামিয়া যায়;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
দ্রাক্ষারসের প্রতি দৃষ্টিপাত করিও না, যদিও উহা রক্তবর্ণ, যদিও উহা পাত্রে চক্‌মক্‌ করে, যদিও উহা সহজে গলায় নামিয়া যায়;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
মদের দিকে তাকায়ো না যদিও তা লাল রংয়ের, যদিও তা পেয়ালায় চক্‌মক্‌ করে, যদিও তা সহজে গলায় নেমে যায়;
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মদের দিকে তাকায়ো না যদিও তা লাল রংয়ের, যদিও তা পেয়ালায় চক্‌মক্‌ করে, যদিও তা সহজে গলায় নেমে যায়;
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তুমি সুরার হাতছানিতে ভুলো না, যদিও রঙে তার রক্তিম বাহার, পানপাত্রের বুকে জ্বল জ্বল করে তা এবং অবলীলায় জঠরে গড়িয়ে যায়।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সুতরাং দ্রাক্ষারসের ব্যাপারে সতর্ক থেকো| লাল দ্রাক্ষারস হয়ত দেখতে প্রলুদ্ধকর; সেটা পেয়ালার মধ্যে ঝকমক করে| তুমি যখন সেটা পান কর তখন তা সুন্দর ভাবে গলা দিয়ে নীচে নামে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আঙ্গুর রসের প্রতি তাকিয় না, যদিও ওটা লাল, যদিও ওটা পাত্রে চকমক করে এবং যদিও সহজে নেমে যায়;