Proverbs 23:35 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তুমি বলবে, লোকে আমাকে মেরেছে, কিন্তু আমি ব্যথা পাই নি; তারা আমাকে প্রহার করেছে, কিন্তু আমি টের পাই নেই। আমি কখন জাগ্রত হব? আবার পানীয়ের খোঁজ করবো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“ওরা আমাকে মেরেছে,” তুমি বলবে, “কিন্তু আমি ব্যথা পাইনি! ওরা আমায় মারধর করেছে, কিন্তু আমি তা অনুভব করিনি! আমি কখন জেগে উঠব যেন আরও একটু পান করতে পারি?”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
[তুমি বলিবে,] লোকে আমাকে মারিয়াছে, কিন্তু আমি ব্যথা পাই নাই; তাহারা আমাকে প্রহার করিয়াছে, কিন্তু আমি টের পাই নাই। আমি কখন্ জাগ্রৎ হইব? আবার তাহার অন্বেষণ করিব।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
[তুমি বলিবে,] লোকে আমাকে মারিয়াছে, কিন্তু আমি ব্যথা পাই নাই; তাহারা আমাকে প্রহার করিয়াছে, কিন্তু আমি টের পাই নাই। আমি কখন্ জাগ্রত হইব? আবার তাহার অন্বেষণ করিব।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তুমি বলবে, “ওরা আমাকে আঘাত করেছে কিন্তু আমি ব্যথা পাই নি, আমাকে ওরা মেরেছে কিন্তু আমি টের পাই নি। কখন আমি জেগে উঠে আবার মদের খোঁজে যাব?”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তুমি বলবে, “ওরা আমাকে আঘাত করেছে কিন্তু আমি ব্যথা পাই নি, আমাকে ওরা মেরেছে কিন্তু আমি টের পাই নি। কখন আমি জেগে উঠে আবার মদের খোঁজে যাব?”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তুমি বলবে,আমি আহত হয়েছি, নিশ্চয়ই আমাকে মারা হয়েছে। কিন্তু আমি যে কিছুই অনুভব করতে পারছি না, কেন আমি জেগে উঠতে পারছি না? আমার আরও সুরা চাই।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তুমি বলবে, “তারা আমাকে আঘাত করেছে কিন্তু আমি অনুভব করি নি| তারা আমাকে মেরেছে কিন্তু আমি তা মনে রাখি নি| এখন আর আমি জেগে উঠতে পারব না| আমি আরো একটি পানীয় চাই|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তুমি বলবে, তারা আমাকে মেরেছে, কিন্তু আমি ব্যথা পাইনি; তারা আমাকে প্রহার করেছে, কিন্তু আমি বুঝতে পারিনি। আমি কখন জেগে উঠব? আর তার খোঁজ করব।