Proverbs 23:5 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তুমি যখন ধনের দিকে চাইছো, দেখ, তা আর নেই; কারণ ঈগল যেমন আসমানে উড়ে যায়, ধন তেমনি নিজের জন্য নিশ্চয়ই পাখা প্রস্তুত করে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ধনসম্পত্তির দিকে শুধু এক পলক দেখো, আর তা অদৃশ্য হয়ে যাবে, কারণ ঈগল পাখির মতো নিশ্চয় তার ডানা গজাবে ও তা আকাশে উড়ে যাবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তুমি কি ধনের দিকে চাহিতেছ? তাহা আর নাই; কারণ ঈগল যেমন আকাশে উড়িয়া যায়, তেমনি ধন আপনার জন্য নিশ্চয়ই পক্ষ প্রস্তুত করে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তুমি যখন ধনের দিকে চাহিতেছ? তাহা আর নাই; কারণ ঈগল যেমন আকাশে উড়িয়া যায়, তেমনি ধন আপনার জন্য নিশ্চয়ই পক্ষ প্রস্তুত করে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ধনের দিকে একটি বার তাকালে দেখবে সেগুলো আর নেই, কারণ সেগুলোতে পাখা গজাবেই আর ঈগলের মত আকাশে উড়ে যাবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ধনের দিকে একটি বার তাকালে দেখবে সেগুলো আর নেই, কারণ সেগুলোতে পাখা গজাবেই আর ঈগলের মত আকাশে উড়ে যাবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
চোখের পলকে তোমার ধন নিঃশেষ হয়ে যেতেপারে, হঠাৎ তার পাখা গজাতে পারে ঈগল পাখির মতই তা উড়ে যেতে পারে শূন্যে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ডানা মেলে পাখীর উড়ে যাওয়ার মতো টাকাকড়িও দ্রুত নিঃশেষ হয়ে যায়|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তুমি কি অর্থের দিকে দেখছ? তা আর নেই এবং কারণ ঈগল যেমন আকাশে উড়ে যায়, তেমনি ধন নিজের জন্য নিশ্চয়ই পক্ষ তৈরী করে।